Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ হতে দেওয়া যাবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ২১:৪৫

খুলনা: খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র ও জনতার বিজয় অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে। অনেকে লুটপাট করছে, এরা তাদের লোক, যারা গণতন্ত্র ধ্বংস করেছিল। বিএনপির নেতাকর্মীদের এ ব্যাপারে সর্তক ও সাবধান থাকতে হবে। সবাইকে ধৈর্যের সঙ্গে আমাদের এ বিজয় ধরে রাখতে হবে, কোনোভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না।

বুধবার (৭ আগস্ট) বিকেলে কেডি ঘোষ রোডস্থ বিএনপি অফিসের সামনে ছাত্র-জনতার বিজয় সমাবেশের দ্বিতীয় দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, দলের কেউ কোনো অপকর্মের সঙ্গে জড়ানোর সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যারা ধংসাত্বক কর্মকাণ্ডে জড়িত তারা দেশ ও জাতির শত্রু।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, ফকরুল আলম প্রমুখ।

সারাবাংলা/এনইউ