Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৪ ১৯:৩৭

ঢাকা : ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। এই শনিবার সংক্রান্ত কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদ নেই। সাধারণত প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এ দায়িত্ব পালন করেন। প্রধান বিচারপতির পদত্যাগপত্র প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত হওয়ার পরই প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/এনইউ