Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় গণহত্যার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৪ ২১:৫৮

চুয়াডাঙ্গা: আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং ওই সরকারের দোসরদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয় ।

কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান প্রমুখ বক্তব্য দেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো