Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টুকু-পলক-সৈকত ১০ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ১৭:২০

ঢাকা: রাজধানীর পল্টনে রিকশাচালক কামাল মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম বিকেলে এ আদেশ দেন।

আরও পড়ুন: টুকু-পলক ও ছাত্রলীগের সৈকত গ্রেফতার

এর আগে পল্টন থানার পুলিশ শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেফতারকরা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/এনইউ
বিজ্ঞাপন

আরো