Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাপ্তাই বাঁধ দিয়ে পানি ছাড়া হচ্ছে ৩ গুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৬:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ১৮ ইঞ্চি অর্থাৎ দেড় ফুট করে খুলে দেওয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে ৬ ইঞ্চি করে জলকপাট খুলে দেওয়া হয় কাপ্তাই বাঁধের। কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের পরও হ্রদে পানিপ্রবাহ বাড়ায় মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ও দুপুরে দুই ধাপে আরও ১২ ইঞ্চি খুলে দেওয়া হয়। এতে করে রোববারের থেকে তিন গুণ পানি ছাড়া হচ্ছে কাপ্তাই বাঁধ দিয়ে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্তাই হ্রদে পানিপ্রবাহ বাড়ায় দুপুর থেকে দেড় ফুট (১৮ ইঞ্চি) করে ১৬টি স্প্রীলওয়ে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গম হচ্ছে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটির জেলাপ্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন খান বলেন, কাপ্তাই হ্রদে পানি বাড়ায় দুপুর থেকে দেড় ফুট করে জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে। রাঙামাটি শহরসহ জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙামাটি বৃষ্টিপাত থামলেও উজানের পানি নামায় পানি বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রতি সেকেন্ডে ৩২-৩৩ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে নির্গত। এতে করে প্রতি সেকেন্ডে প্রায় ৬২-৬৩ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে। কর্ণফুলী অববাহিকায় কাপ্তাই হ্রদের এই পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো