Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি জুবায়ের রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৪ ১৮:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এ বিষয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২) (ক) মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৩ সালের ১৬ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে গত ১০ আগস্ট পদত্যাগ করেন তিনি। এরপর থেকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ শূন্য ছিল।

বিজ্ঞাপন
সারাবাংলা/কেআইএফ/এনইউ
বিজ্ঞাপন

আরো