Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলো তথ্য মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ১৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন হিসাবে ৩৩ লাখ ৮৩ হাজার ৩৯৩ টাকার চেক জমা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পনেরোটি চেকের মাধ্যমে মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে এ টাকা জমা দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতগুলোর কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে আজ সমিতির নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হাতে বন্যাদুর্গতদের সহায়তার জন্য তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন। এসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মুহা. শিপলু জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এনইউ
বিজ্ঞাপন

আরো