Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১১:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। আসামিদের পক্ষে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

চলতি বছরের ১২ জানুয়ারি আলোচিত এ মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে এ রায় ঘোষণা করেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

বিজ্ঞাপন

ওই সময় হাইকোর্ট জানান, এসব মামলার বিচারিক আদালতের রায় অবৈধ। কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সারাবাংলা/আরএম/ইআ