Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাত ৩টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ১৯ জুলাই দুপুর দুই ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজাহারনামীয় আসামি। যাত্রাবাড়ী থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর আফতাব নগর এলাকা হতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/ইআ