Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় গণঅভ্যুত্থানে আহতদের ৪৬ লাখ টাকার চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ৪৬ জন জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহতদের মধ্যে ১ লাখ টাকা করে মোট ৪৬ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সহকারী কমিশনার আব্দুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্কসহ আন্দোলনকারী শিক্ষার্থী ও শহিদ পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই