Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একদিনে ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৯:০৭

প্রতীকী ছবি

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

রোববার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছে ৮৬ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৫ জন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৯ শতাংশ নারী। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫২ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে