Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিবগঞ্জ সীমান্তে ৪০ ভারতীয় মোবাইলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৪:২৭

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইলগুলোর আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

আটক যুবকের নাম— মো. আপন হোসেন (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের মো. বাদলের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সোনাপুর থেকে কানসাটের দিকে যাওয়ার পথে মোবাইল ফোনসহ মো. আপন হোসেন-কে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্তে সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর