Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৫ ০১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে ১২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসানের সব করা এক চিঠিতে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

শনিবার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের আলোকে সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ৮ মে’র ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি অনুমোদন করেন।

পদোন্নতিপ্রাপ্ত ১২ জন পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, সিএমপি কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম