Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংক থেকে ৬৫ লাখ টাকা আত্মসাৎ, আসামির ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় ভুয়া এলসির মাধ্যমে আইএফআইসি ব্যাংকের প্রায় ৬৫ লাখ টাকা আত্মসাৎ এর মামলায় এসএম হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় দুর্নীতি দমন কমিশনের পিপি সেলিম আল আজাদ এই তথ্য নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময়ে এস এম হাফিজুর রহমান পলাতক ছিলেন। তার বাড়ি খুলনার মুন্সিপাড়া প্রথম গলি এলাকায়।

আইনজীবীরা জানান, ২০১৪ সালে আইএফআইসি ব্যাংকের কস্টিক সোডা আমদানির নামে ভুয়া এলসির মাধ্যমে ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা আত্মসাৎ করেন এসএম হাফিজুর রহমান। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ এপ্রিল খুলনা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক এস এম শামীম ইকবাল বাদী হয়ে খুলনা থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৭ সালের ৯ এপ্রিল তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী আদালতে অভিযোগ পত্র দায়ের করেন।

সারাবাংলা/এসডব্লিউ