Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইপিএলের ফাইনাল যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৫ ০৯:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ আড়াই মাসের জমজমাট এক লড়াই শেষে দুই দল পৌঁছে গেছে আইপিএলের ফাইনালে। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।

১০ দলের গ্রুপ পর্বের লড়াই শেষে ৪ দল খেলেছে প্লে-অফ। এলিমিনেটর ও কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু ও পাঞ্জাব।

বেঙ্গালুরু ও পাঞ্জাবের কেউই এর আগে আইপিএলের শিরোপা ছুঁয়ে দেখেনি। এবারের আইপিএল তাই পেতে যাচ্ছে নতুন এক চ্যাম্পিয়ন।

আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। তবে ভারত-পাকিস্তান সংঘাতে মাঝে টুর্নামেন্ট বন্ধ ছিল। আর এতেই ফাইনাল পিছিয়েছে ৯ দিন। এছাড়াও ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনসকে। তবে শেষ মুহূর্তে বৈরি আবহাওয়ার কারণে সেটা সরিয়ে আনা হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

আজ রাত ৮টায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টি-স্পোর্টস, স্টার স্পোর্টসে। এছাড়াও অনলাইনে জিও নেটওয়ার্কে খেলা উপভোগ করতে পারবেন দর্শক।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো