Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৪ আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’, পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‘জুলাই ঐক্য’ সরকারি বিভিন্ন দফতরের ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে তাদের বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিসের সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়।

এদিকে, সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। এসময় তারা ৪৪ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অপসারণের দাবি জানান।

এ বিষয়ে জুলাই ঐক্য থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়। সেই সময় সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্ত সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। উল্টো সাম্প্রতিক সময়ে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থি।

বিজ্ঞাপন

সংগঠনটি আরও বলে, সরকারপন্থি আমলাদের মাধ্যমে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’-এর পরিকল্পনা করা হচ্ছে, যার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা কাজ করছে।

সারাবাংলা/এমএইচ/এসআর