Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২৩:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ: জেলার পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেল ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ জুন) রাতে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭) ও একই এলাকার আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭)। আহত সাদনান সাকিব (১৭) একই এলাকার শাহাজান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যায়। বেড়ানো শেষে রাতে তারা বাড়ি ফিরছিলেন। পথে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটসাইকেলটি ধাক্কা েদয়। এতে মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থীই গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার অ্যান্ড সিভিল ডিভেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যায়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা বাসে মোটসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুনিধির আশরাফের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেন মারা যান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম