Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে অস্ত্র হাতে ভাইরাল হওয়া ‘বুলেট শিবলু’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৮

গ্রেফতার হওয়া বুলেট শিবলু।

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনায় আসা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মো. শিবলু ওরফে বুলেট শিবলুকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শিবলু আনোয়ারা উপজেলার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় তিনি ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। গত ৫ সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানায় ছাত্রদল নেতা জিয়াউল হক জোনাইদ মামলাটি করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া আনোয়ারায় এক মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর দুই দফা হামলার ঘটনায় করা মামলায় শিবলুকে ১ নম্বর আসামি করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামে আসা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত সদস্য মো. আরিফুল ইসলামকে মারধর, মোবাইলফোন ছিনতাই ও হেনস্তার অভিযোগও রয়েছে শিবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেফতারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আরও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ আছে কিনা, তা যাচাই-বাছাই করে তাকে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর