Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীল শাড়িতে ঘরেই শরৎ খুঁজলেন পরীমনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৬

শরৎ মানেই নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর বাতাসে দুলতে থাকা কাশফুল। ঋতুর এই মায়াবী সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে যান কাশবনে। তবে কাশবনে যাওয়া হয়নি ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির। তাই বলে শরতের সৌন্দর্য উপভোগ থেকে নিজেকে দূরে রাখেননি তিনি। বরং নীল শাড়িতে নিজেকে সাজিয়ে, হাতে প্রিয় লেখকের বই নিয়ে ঘরের মাঝেই যেন শরৎকে খুঁজে নিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে নীল রঙের শাড়িতে মোহনীয় রূপে দেখা গেছে তাকে। পরিপাটি করে বাঁধা খোঁপা, মুখে মৃদু হাসি আর শান্ত অভিব্যক্তিতে যেন অন্যরকম এক স্নিগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

পরীমনির এই সাজের সঙ্গে ছিল হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো বইটি বুকে জড়িয়ে, কখনোবা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার এই আয়োজন যেন শরতের চিরচেনা আবহকে আরও নান্দনিক করে তুলেছে।

ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

তার এই কথাতেই যেন ফুটে উঠেছে শরৎকে ছুঁয়ে দেখার এক অন্যরকম অনুভূতি। কাশবনের সাদা ফুল, নীল আকাশ আর শরতের মিষ্টি বাতাসের বদলে এবার একটি বই আর নীল শাড়িকেই সঙ্গী করেছেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন পরীমনি। নেটিজেনদের অনেকেই তার সৌন্দর্য ও নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেছেন। কাজের ব্যস্ততার মাঝেও এমন শান্ত, স্নিগ্ধ মুহূর্তে পরীমনির উপস্থিতি মুগ্ধ করেছে তার অনুসারীদের।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর