Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে টহল ও নিরাপত্তা মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ২৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা ও জনভোগান্তি সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় চলছে নিয়মিত টহল ও নিরাপত্তা মহড়া।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে এই মহড়ার সূচনা হয়। এরপর টহলটি শহরের বিভিন্ন এলাকা, পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা, বোদা ও দেবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচালিত হয়।

এ মহড়ায় বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার এবং অন্যান্য সেনা সদস্যরাও অংশ নেন। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রতিনিয়ত তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, ‘সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা ও জনভোগান্তি সৃষ্টিকারী সভা-সেমিনারসহ যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করে যাচ্ছি।’

জেলা জুড়ে সেনাবাহিনীর এই কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সারাবাংলা/এইচআই