Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফারুক খানের চিকিৎসার বিষয়ে পরবর্তী শুনানি ২৩ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী কর্নেল মুহাম্মদ ফারুক খানের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন ফারুক খানের আইনজীবী নিজাম উদ্দিন। মঙ্গলবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এদিন ফারুক খানের জামিন ও চিকিৎসা সংক্রান্ত আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে নতুন দিন ঠিক করেন আদালত। শুনানিতে ফারুক খানের স্বাস্থ্যের ওপর কারা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদন তুলে ধরেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ফারুক খানকে সর্বশেষ ২০ এপ্রিল ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তখন তিনি একা একাই চলতে পেরেছেন। কিন্তু এখন তিনি একা চলাফেরা করতে পারেন না। তার অবস্থার অবনতি ঘটেছে।’

এই আইনজীবী বলেন, ‘কারাবন্দিদের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফারুক খান সব সময় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জামিন দিয়ে তাকে সিএমএইচে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার এখতিয়ার এই ট্রাইব্যুনালের রয়েছে।’

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘ফারুক খানের চিকিৎসা নিশ্চিত করা হবে। কারাগারে তার চিকিৎসা চলছে। কারা কর্তৃপক্ষ বলেনি, তাকে চিকিৎসা দিতে পারবে না। তবে বাইরের সুনির্দিষ্ট কোনো চিকিৎসকের সেবা নিতে চাইলে, সেই সুযোগ দেওয়া যেতে পারে।’

সারাবাংলা/আরএম/ইআ