Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৩:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হয়েছেন। উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ জুন) তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী শহরে যান। বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের নিকট পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, সোমবার (৯ জুন) সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যায়। তিনজনের মরদেহ থানায় রয়েছে। তাদের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এনজে