Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু ‎

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদের ব্যবসায়িক ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
‎
মঙ্গলবার (১০ জুন) সকালে মাছ রফতানির মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
‎
‎স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মো. হাসিবুল হাসান ও মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎ঈদ উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
‎
‎বিষয়টি আগে থেকে দু’দেশের ব্যবসায়ীদের অবহিত করে রাখা হয়। তবে ওই সময়ে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
‎
‎উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা ভারতে রফতানি করা হয়ে থাকে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ