Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাউজবোটে হয়রানি, পর্যটকদের সতর্ক থাকার বার্তা প্রশাসনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৪:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: পর্যটকবাহী হাউজবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও হাউজবোটে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার শিকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সতর্ক বার্তা দেওয়া হয়।

উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুনামগঞ্জ জেলায় ভ্রমণে আসা পর্যটকগণ কর্তৃক পর্যটকবাহী হাউজবোটে বিভিন্ন সেবা গ্রহণে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাউজবোটগুলো বিভিন্ন পর্যটন স্পটের বুকিং গ্রহণ করে কিন্তু যাত্রীদের প্রতিশ্রুত সেবা প্রদান করেন না এবং যান্ত্রিকত্রুটির নাম করে নির্ধারিত পর্যটন স্পটে নিয়ে যান না। পাশাপাশি বিভিন্ন সময়ে অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণ করে চুক্তি লঙ্ঘন করছেন মর্মে প্রতারণার তথ্যও রয়েছে।

বিজ্ঞাপন

উদাহরণস্বরূপ আমাদের কাছে অভিযোগ রয়েছে Ullash Travel (উল্লাস ট্রাভেল) পরিচালিত ‘হাওরডিঙ্গি’ হাউজবোটে পর্যটকগণকে বিভিন্ন সময়ে প্রতিশ্রুত সেবা দেওয়া হয়নি। প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ‘হাওরডিঙ্গি’ কর্তৃপক্ষ সময়মত যাত্রা শুরু এবং নির্ধারিত আনুষাঙ্গিক সেবা যেমন—বিদ্যুৎ, আবাসন, স্যানিটেশন সেবা প্রদান করেন নি। এমনকি যান্ত্রিক ত্রুটির নামে যাত্রীদের হাউজবোটে নিরাপত্তাহীন অবস্থায় রেখেই হাউজবোট কর্তৃপক্ষ অন্যত্র চলে যাওয়া।

এমতাবস্থায়, Ullash Travel উল্লাস ট্রাভেল পরিচালিত “হাওরডিঙ্গি” হাউজবোটসহ — অন্যান্য হাউজবোটে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য পর্যটকদের অনুরোধ করা হলো। এছাড়াও হাউজবোটে কোন অনিয়ম পরিলক্ষিত হলে বা প্রতারণার স্বীকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা হলো।

সারাবাংলা/এমপি