Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘নির্বাচনে সব ইসলামি দলগুলোর একটি ভোট বাক্স থাকবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে সমস্ত ইসলামি দলগুলোকে একত্রে করে সমঝোতা করে একটি ইসলামি ভোট বাক্স থাকবে। সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। অনেক দূর সফলতা অর্জন হয়েছে। আল্লাহ যদি কবুল করে এইটা হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতে আমীর, পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি, পাবনা পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল গাফ্ফার খান, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, দেশ বরেণ্য বিশিষ্ট সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেকসহ উপজেলা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে