Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউএনডিপির রুল অব ল’ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির-ইউএনডিপি বার্ষিক রুল অব ল’ সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দিবের প্রধান বিচারপতি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসাইন।

সম্মেলনের বিষয়টি ইউএনডিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও জানানো হয়েছে। এতে বলা হয়, ১০ থেকে ১২ জুন ইউএনডিপির ২০২৫ সালের বার্ষিক রুল অব ল’ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ জুন সম্মেলনের উদ্ধোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিজ্ঞাপন

ন্যায়বিচার ও আইনের শাসন বিষয়ে এই বৈশ্বিক আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন বলেও ইউএনডিপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়।

সারাবাংলা/আরএম/এমপি