Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম সর্বোচ্চ: বাণিজ্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়া নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। তবে মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনা-বেচায় তারা ধাক্কা খেয়েছে। পচা চামড়ার যে দাম পাওয়া গেছে এটাই অনেক বেশি।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চকবৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়া শিল্পে এতিমখানা ও মাদরাসাগুলোর যাতে স্বার্থ রক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারে সেজন্য সারাদেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ-ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদরাসা লবণ-ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমী ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তারা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।

সারাবাংলা/এমপি