Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে মাটি খুঁড়ে নবজাতকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৭:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর হাজারীবাগের বালুর মাঠের পাশ থেকে মাটি খুঁড়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে হাজিরবাগ বালুর মাঠ রিভারশর ফুটবল খেলার মাঠের উত্তর পাশের খালি জায়গা থেকে এ মরদেহটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোরের দিকে এক নারী ও একজন পুরুষ একটি বালতিতে করে ওই মৃত নবজাতকটিকে মাটিচাপা দিয়ে যায়। দুপুরের দিকে এলাকার লোকজন নবজাতকের মরদেহ দেখে থানায় খবর দেয়।

বিজ্ঞাপন

ওসি জানান, নবজাতকটির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, দাফনের ব্যবস্থা করতে না পেরে নবজাতকের মরদেহটি বালুর মাঠের পাশের খালি জায়গায় মাটিচাপা দিয়ে রেখে গেছে।

সারাবাংলা/এসএসআর/এমপি