Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে দর্শকদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ও সিঙ্গাপুরের জাতীয় ফুটবল দলের ম্যাচ আজ মঙ্গলবার সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে। এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। কিন্তু ম্যাচ শুরুর করেয়ক ঘণ্টা আগেই দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়ামে।

স্টেডিয়ামে প্রবেশে দর্শকদের জন্য গেট দুপুর আড়াইটার দিকে খুলে দেওয়ার আগেই আশপাশে ভিড় জমান দর্শকরা। এসময় কড়া রোদের মধ্যে সবাই লাইন ধরলে তা দীর্ঘ হয়ে চলে যায় অনেক দূর। গেট খুলে দেওয়ার পরই দর্শকরা ঢুকতে থাকে গ্যালারিতে। এক ঘণ্টার মধ্যেই গ্যালারির আসনের অর্ধেক পূর্ণ করে ফেলেন তারা। প্রখর রোদে গ্যালারিতে বসে অপেক্ষা ম্যাচের। কিন্তু দর্শকদের মাঝে খেলা দেখার যে উচ্ছ্বাস বা তাড়না তা যেন হার মানিয়ে দেয় গরমকেও।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিতে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরি, তার সঙ্গে শামিত সোম, ফাহামিদুল ইসলামরা। তবে জোয়ার তৈরির মূল কেন্দ্রবিন্দুই হলেন হামজা চৌধুরী। আর ঈদের ছুটি তাতে দর্শকদের মাঝে যোগ করেছে বাড়তি আনন্দ।

এদিকে, বাফুফেবাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট ছেড়েছিল। কিন্তু টিকিট বিক্রি করা ওয়েবসাইটে মুহূর্তের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে দর্শকরা। ফলে মুহূর্তের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে যায়।

অপরদিকে, আজ ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাংলাদেশের ২৬ জনের দল থেকে তিন জনকে বাদ দিয়েছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তারা হলেন- ঈসা ফয়সাল, মো. ইব্রাহীম ও মজিবুর রহমান জনি।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো