Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৯:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনার খবর শুনে আমি মর্মাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই দুঃখের সময়ে আমাদের প্রার্থনা ও সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- ভারতে বিমান বিধ্বস্ত: মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত

তিনি আরও বলেন, ভারতের জনগণ ও সরকারের সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করছে এবং যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন- ভারতে বিমান বিধ্বস্ত: ১২০ জনের নিহতের আশঙ্কা

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত বিমানটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। গুজরাট থেকে লন্ডনগামী এই বিমান দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

সারাবাংলা/জিএস/ইআ