Sunday 08 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ১২ জুন ২০২৫ ১৭:০২

বিমান বিদ্ধস্ত হওয়ার পর ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে লন্ডনগামী ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিভিল এভিয়েশন ডিরেক্টরেট জেনারেল (ডিজিসিএ)-এর তথ্যমতে,  বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। উদ্ধার ও জরুরি সাড়া দেওয়ার দলগুলোকেও দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘানিনগর এলাকার কাছে ধারপুর অঞ্চলের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এতে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তর থেকে।

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি। উদ্ধার তৎপরতা চলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো