Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে বিমান বিধ্বস্ত: মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত বিমানটি একটি আবাসিক এলাকায় মেডিকেলের হোস্টেলের ওপর পড়েছে। এ ঘটনায় হোস্টেলের পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

এর আগে দুপুরের দিকে লন্ডনগামী ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন-

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটি হঠাৎ করেই নেমে যাওয়ার সময় প্রায় ৮২৫ ফুট উপরে উঠে গিয়েছিল। পরে বিমানটি বিধ্বস্ত হয়ে গুজরাটের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন।

সারাবাংলা/এইচআই