Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে বিমান বিধ্বস্ত: ১২০ জনের নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫ ১৮:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে ১২০ জনের নিহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিল।

বৃহস্পতিবার (১২ জুন) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুরের দিকে লন্ডনগামী ফ্লাইটটি উড্ডয়নের সময়ই দুর্ঘটনাটি ঘটে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন-

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটি হঠাৎ করেই নেমে যাওয়ার সময় প্রায় ৮২৫ ফুট উপরে উঠে গিয়েছিল। পরে বিমানটি বিধ্বস্ত হয়ে গুজরাটের বি.জে. মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর পড়ে।

বিজ্ঞাপন

বোয়িং ৭৮৭-৮ বিমানটিতে ২৪২ জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে ‘অবর্ণনীয় হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন হৃদয়বিদারক যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।’

সারাবাংলা/এইচআই