Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৭:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে আল আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনার পর পরই পলাতক রয়েছে ওই যুবক।

শুক্রবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে আলআমিন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে ৩-৪ দিন আগে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আলআমিনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যান। আর তার পিতার কাজের উদ্দেশ্যে অন্যত্র যান। এ সময়ে আলআমিন তার সৎ মা ও দাদিকে ঘরে একা পেয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

বিজ্ঞাপন

পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত আলআমিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/এইচআই