Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনা সীমান্তে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে নবম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হাজং নৃগোষ্ঠীর সকল শিক্ষার্থীদের মিত্রতা প্রতিষ্ঠাসহ তাদের নিজস্ব সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন দৃঢ় একতাবদ্ধ হতে দেশের সকলস্থানের হাজং শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা কাউন্সিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উদ্বোধন করেন বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দূগার্পুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র হাজং ।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আদিবাসী গবেষক শরদিন্দু সরকার স্বপন হাজং। এ ছাড়াও আগত অতিথিবৃন্দ ও ছাত্র নেতৃবৃন্দ এবং স্থানীয়রা বক্তব্য দেন।

বিকেলে সম্মাননা প্রদান কাউন্সিল অধিবেশন ও আদিবাসী হাজং তরুণ তরুণীদের সঙ্গীত ও নৃত্যের তালে তালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী সম্মেলন শেষ হয়।

সারাবাংলা/এনজে