Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ০৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) বিকেলে এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মীরগঞ্জ-টেঙ্গনমারী সড়কের কালকেউট কবরস্থানের সামনে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লাভলু (২১) ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ভগ্নিপতি নুরুজ্জামান (৩০) ও নুরুজ্জামানের ভাই সুজন (২৮)। তারা জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত লাভলু মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

অন্যদিকে বিকেল ৪টার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘিরপাড় এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। খড় শুকানোর জন্য সড়কে রাখা খড়ের ওপর মোটরসাইকেল স্লিপ করে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আরোহী আলমগীর হোসেন (৩২)। তিনি রংপুর শহরের ঘাঘট এলাকার আতিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত হন আলমগীরের শ্যালক মহিফুল (২৩), তিনি ডিমলা উপজেলার শালহাটি এলাকার জামিয়ার রহমানের ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে