Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শনিবার (১৪ জুন) ভোর ৪টার দিকে ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় আম বোঝায় একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়েছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন জন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আরও দুইজন মারা যান। আহত হন ১৫ জন। তবে দুর্ঘটনায় নিহত-আহতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত এবং আহতদের উদ্ধার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/ইআ