Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলিয়াবাদ বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনদের ডাকতে থাকেন। মুহূর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকান, মুদি ও একটি মুরগির খাদ্যের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কালিহাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। প্রায় ৪০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সারাবাংলা/এনজে