Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির সংঘর্ষে নিহত ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে একটি অ্যাম্বুলেন্স ও ইট বোঝাই ট্রলির সংঘর্ষে অ্যাম্বুলেন্সের হেলপার অনিক (১৮) নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের হেলপার হিসাবে কাজ করতেন।

এই ঘটনায় আহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার শিহাব (২২) একই উপজেলার চারুলিয়া গ্রামের শহিদ হোসেনের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত অন্য একজনের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি অ্যাম্বুলেন্স এর সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন হেলপার, চালক ভেতরে ঘুমিয়ে ছিল বলে জানা যায়।

মিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল আজীজ সারাবাংলাকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহত আরও দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ী দুটিকেও উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ