Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৮:১২

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি।

টাঙ্গাইল: টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই গ্রামের আয়নালের ছেলে রুবেল (২৩)।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রোকুনুজ্জামান বলেন, ‘মামলার বাদী তার পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন। তিনি বিগত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তার স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে যান। আসামিরা তখন তার স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনার ছয়দিন পর ভিক্টিম নিজেই বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। একই বছর ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ।’

বিজ্ঞাপন

বিচার শেষে আজ আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর