Tuesday 17 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নদীতে লাকড়ি ধরতে গিয়ে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ১৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নামে একজন শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন এলাকায় মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বলে জানাযায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান মাইনি নদীতে লাকড়ি ধরার উদ্দেশ্যে নদীতে লাকড়ির উপরে রশি নিক্ষেপ করলে প্রবল স্রোতে নিখোঁজ হয়ে যায়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আট বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেডক্রিসেন্টের সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ