Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণের ঘোষণা দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, সম্প্রতি ইসরায়েলের দিকে ‘আরও শক্তিশালী’ নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার কিওমারস হেইদারি বলেচেন, ‘নতুন এবং উন্নত অস্ত্রসহ সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর স্থল বাহিনী কর্তৃক ভয়াবহ আক্রমণের একটি নতুন ধারা শুরু হয়েছে। যা আগামী কয়েক ঘণ্টায় তীব্রতর হবে।’

জেরুজালেম থেকে বিবিসি সংবাদদাতা টম বেনেটো জানিয়েছেন, ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তার ভাষায়, আমি জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি। তেল আবিবের সহকর্মীরাও একই ধরনের শব্দ শুনতে পাচ্ছেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো