পুরো বিলটিই শাপলায় ঢাকা। কিছু সময়ের জন্য মনে হতে পারে যেন লাল শাপলার এক বিশাল চাদর বিছানো রয়েছে। এ কারণেই গ্রামটি এখন ‘শাপলা বিল’ নামে পরিচিত। অবশ্য স্থানীয় সবাই গ্রামটিকে ‘উত্তর সাতলা’ নামেই ডাকে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামের এই শাপলার অবাধ ও মনোমুগ্ধকর রঙ যে কাউকে মুগ্ধ করবে। ‘রূপসী বাংলা’র এই অপরূপ রূপের খ্যাতি এখন গ্রামের সীমানা ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে পড়েছে। তাইতো পর্যটকদের আনাগোনা বেড়েছে এই ‘শাপলা বিলে’। সম্প্রতি বরিশালের উত্তর সাতলার এই বিল ঘুরে রঙিন শাপলার মনোমুগ্ধকর ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প / লাল শাপলায় ঢাকা সাতলার বিল
সারাবাংলা/পিটিএম