Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো