Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ২ ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৭:৫৯

মরদেহ। প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক মো. আব্দুস সালাম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর পাওয়ার হাউস মোড়-সংলগ্ন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেসের আলীর ছেলে। ঘটনার পর থেকে অপর ট্রাকচালক বারেক গাজী পলাতক রয়েছেন।

প্রতক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে বাইরে থেকে ট্রাক চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন বারেক। এ সময় সালামকে ট্রাক সরিয়ে নিতে বললে সালাম তাকেই ট্রাক সরাতে বলেন। এরপর বারেক তার ট্রাক স্টার্ট দিলে ট্রাকটি সামনের দিকে গিয়ে সালামকে ধাক্কা দেয়। তখন দুই ট্রাকের মাঝে চাপা পড়ে সালাম মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর