Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুদকের মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৩:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতির অভিযোগে করা দুদকের মামলায় স্ত্রী সাবিনা ইয়াসমিনসহ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেকসুর খালাস পেয়েছেন।

রোববার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালত এ আদেশ দেন।

দুলুর আইনজীবী বোরহান উদ্দিন বলেন, ১৬ জুন মামলাটির যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিল আদালত। রায়ে তাদের খালাস দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন ও ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। ২০০৭ সালের ১৯ এপ্রিল স্ত্রীসহ দুলুর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মাহফুজা। তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান।

বিজ্ঞাপন

ওই বছরের ২৯ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলাটি বাতিল করে দেন। সে আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।

২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিলের আদেশ দেন। এ আদেশের পর ঢাকার বিশেষ জজ আদালত-১ এ দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলার কার্যক্রম শুরু হয়।

সারাবাংলা/আরএম/এমপি
বিজ্ঞাপন

আরো