Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমীর খসরুর সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় গুশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সাক্ষাতের সময় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ গণতন্ত্র ও ভাটাধিকার নিয়ে ইউরোপিয় ইউনিয়নের আগ্রহের বিষয়টি উঠে আসে মাইকেল মিলার এবং আমীর খসরু চৌধুরীর আলালোচনায়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো