Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির অঙ্গ সংগঠগনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ জুন) বিকেল ৩টা থেকে কেএমপির সামনের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। ফলে খানজাহান আলী রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, খুলনায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। প্রায়শই হত্যাকাণ্ড ঘটছে, চোরাচালান, চাঁদাবাজি, মাদকের সিন্ডিকেট কোনো কিছুই নিয়ন্ত্রণে আসছে না। সব অপরাধের দায় নিয়ে পুলিশ কমিশনার পদত্যাগ না করলে লাগাতর কর্মসূচি চলবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) বিকেলে খান জাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে উপপরিদর্শক সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় গত ১২ ডিসেম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এ ছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ দুটি মামলা চলমান রয়েছে। ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ছাত্র জনতা। পরবর্তীতে পুলিশ সুকান্তকে গ্রেফতার করলেও কমিশনারের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।

সারাবাংলা/এইচআই