ঢাকা: তেত্রিশ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে সম্বলিত ১৬টি প্রকল্প অনুমোদন দিয়েছে ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নের পরিমাণ ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নের লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, সভায় ১৪টি নতুন প্রকল্প এবং ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত নতুন ১৬টি প্রকল্প হচ্ছে- ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’ প্রকল্প (ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা);
‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রকল্প (ব্যয় হবে ২ হাজার ৮১৭ কোটি ৭২ লাখ টাকা);
‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ব্যয় হবে ৫ হাজার ১০৬ কোটি টাকা);
‘বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ (ব্যয় হবে ২ হাজার ১৯৯ কোটি টাকা);
‘দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃ বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১), প্রকল্প’(ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা);
‘দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প’ (ব্যয় হবে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা);
‘জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প’ (ব্যয় হবে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা);
‘সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়) প্রকল্প’ (ব্যয় হবে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা);
‘মেট্রো ঢাকা প্রকল্প [গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)] প্রকল্প’ (ব্যয় হবে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা);
‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১) প্রকল্প’ (ব্যয় হবে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা);
‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প’ (ব্যয় হবে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা);
‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প’ (ব্যয় হবে ৪৯৫ কোটি ৮ লাখ টাকা)
‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প’ (ব্যয় হবে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা);
‘মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ) প্রকল্প’ (ব্যয় হবে ১ হাজার ৯৩৭ কোটি ৪ লাখ টাকা)।
দুই সংশোধিত দুই প্রকল্পে ৪৩৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি
একনেকে অনুমোদিত দুই সংশোধিত প্রকল্পে মোট ৪৩৭ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় বাড়ছে। এর মধ্যে ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ প্রকল্পে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং ‘পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)’ প্রকল্পে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় বাড়ছে।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এর বাইরে পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হচ্ছে- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন আর্চি নদী ও বুড়ি নদী পুনঃখনন প্রকল্প; ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদফতর পার্ট) (২য় সংশোধিত); জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন (২য় সংশোধিত); জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প (২য় সংশোধিত); টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন (১ম সংশোধিত); বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত) প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের সক্ষমতা জোরদারকণ; মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা; রাজশাহী বিভাগের জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন; Aquatic Ecosystem Conservation and Management in the North-east and South-West Region of Bangladesh-USAID Ecosystems/protibesh (DoF Component) (Ist Revison) (অসমাপ্ত রেখে সমাপ্তকরণ); দেশের শিশু কিশোরসহ আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুকিঁপূর্ণ পুরাতন কংক্রিট সেতু/বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ (২য় সংশোধিত); দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প।