Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইউপি ভোট শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে’

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৫:১৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬ ১৫:২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‎
‎সিইসি বলেন, ‘আমরা চাই সবার সহযোগিতা নিয়ে ভোট সুষ্ঠু করার। ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’ মানুষ ভোটমুখী হবে বলেও জানান সিইসি।
‎
‎উল্লেখ্য, এবার কমিশন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর